প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও সংসদ সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণে অংশ নেন।আরও পড়ুন, কক্সবাজারে নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে স্বরাষ্ট্রমন্ত্রীসরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।কর্মসূচিটিকে সরকারের অন্যতম বড় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত