প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
ঝুম বৃষ্টির উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রীর একদিনের সফরে
সংবাদ দিগন্ত ||
টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল থেকে পুরো জেলা কার্যত নিরাপত্তা বলয়ে পরিণত হয়।সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বের হলে বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে শহরের প্রধান সড়ক, কলাতলী, লিংক রোড, সুগন্ধা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর ও পড়ুন , কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবসানো হয় একাধিক চেকপোস্ট, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল।এর ফলে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি তৈরি হলেও প্রশাসন বলছে, সফরের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।দিনব্যাপী কর্মসূচিতে প্রধানমন্ত্রী পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পরিবেশ উন্নয়ন কর্মসূচি, সাফারি পার্ক পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশ নেবেন।পরে তিনি পেকুয়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পৌরসভা ও নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।বিকেলে চকরিয়ায় জনসভা এবং রাতে সুধী সমাবেশ শেষে দিনব্যাপী কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত