প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
কসবায় মোটরসাইকেলে লুকানো গাঁজাসহ আটক ১
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮.৫ কেজি ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।বিজিবি জানায়, (১১ জুন ) গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর মঈনপুর বিওপির টহলদল কসবা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো গাঁজা উদ্ধার করা হয়।আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় ফের ছাত্রলীগের মিছিলআটক ব্যক্তি হলেন মোঃ আল আমীন (৩৫)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব বাইনারি গ্রামের বাসিন্দা।বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক আসামিকে কসবাথানায়হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আরও একজন পলাতক রয়েছে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত