প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
র্যাবের অভিযানে মিঠাপুকুর ধর্ষণ মামলার প্রধান আসামি আটক
সংবাদ দিগন্ত ||
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে যৌথ অভিযানে আটক করা হয়।র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৩ এবং র্যাব-১১’র নোয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে ভুক্তভোগীর মা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।আরও পড়ুন, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রফিক নিহতপরে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় দুই আসামিকে আটক করা হলেও প্রধান আসামি মো. মুশফিকুর রহমান মোমিন পালিয়ে যায়।পরবর্তীতে ভুক্তভোগী তার পরিবারকে জানান, পলাতক ওই আসামি তাকে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ৭ এপ্রিল মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত