প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
নওগাঁজুড়ে আতঙ্কের ‘সিরিয়াল কিলার’ গ্রেপ্তার, নারীদের টার্গেট করে চালাতো ভয়ংকর হামলা
সংবাদ দিগন্ত ||
নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাটজুড়ে আতঙ্ক ছড়ানো এক সিরিয়াল হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গোলাম মোরশেদের বিরুদ্ধে গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা, হত্যা এবং লুটপাটের অভিযোগ রয়েছে।পুলিশ জানায়, তিনি বিভিন্ন এলাকায় এমন সব বাড়িকে টার্গেট করতেন যেখানে পুরুষ সদস্য উপস্থিত থাকতেন না। গভীর রাতে দেয়াল টপকে ঘরে ঢুকে ভারী বস্তু দিয়ে নারীদের মাথায় আঘাত করতেন। এরপর মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন।আরও পড়ুন, পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিতগত ছয় মাসে নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা এলাকায় অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি একাধিক নারী প্রাণ হারান।গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।পুলিশ বলছে, গোলাম মোরশেদ একজন পেশাদার ‘সাইকো সিরিয়াল কিলার’। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত আরও কয়েকটি ঘটনার তথ্য পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত