প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, বিজিবি-জনতার বাধায় আটকা ১২ জন
সংবাদ দিগন্ত ||
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ—এমন অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাসিন্দারাও নজরদারিতে অংশ নিচ্ছেন। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা।আরও পড়ুন , পত্নীতলায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শনীপরিস্থিতি মোকাবিলায় সীমান্তে হ্যান্ডমাইকে সতর্কবার্তা প্রচার করছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম এবং দৌলতপুর সীমান্তের ১৪টি বিওপিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, রাতের আঁধারে এবং কখনও সীমান্তের আলো বন্ধ করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে তারা তথ্য পেয়েছেন।তিনি আরও জানান, এ বিষয়ে একাধিকবার পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ ইতিবাচক সাড়া দেয়নি।সীমান্তে ধারাবাহিক পুশইন চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত