প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
ভাঙ্গায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে উত্তেজনা, এনসিপি নেতা ঘিরে সংঘর্ষে আহত ৩
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষার কেন্দ্রকে ঘিরে এক উত্তপ্ত পরিস্থিতির ঘটনা ঘটেছে, যেখানে পরীক্ষার্থীদের সঙ্গে এনসিপি উপজেলা আহ্বায়ক মো. আশরাফ শেখের সংঘর্ষের অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যবহারিক পরীক্ষা চলাকালে তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তার এক নিকটাত্মীয় ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং তাকে সহায়তা করার চেষ্টা করেন।এ সময় একই কক্ষে থাকা শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গালাগাল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে অভিযোগ।আরও পড়ুন , বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারএরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে। তারা অভিযুক্ত ব্যক্তিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়।পরিস্থিতি বেগতিক দেখে তিনি কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন। এ সময় উত্তেজনা প্রশমনের চেষ্টা করতে গিয়ে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ তিনজন আহত হন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ অবস্থায় থাকা আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত