প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
চাঁদা না পেয়ে যশোরে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক
সংবাদ দিগন্ত ||
যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীর বাড়িকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।বুধবার রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন রাতে হামলা চালানো হয়।আরও পড়ুন, খুলনায় সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণেপ্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার রাতে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত প্রথমে বাড়ির বাইরে থেকে দুই রাউন্ড গুলি করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেশীয় পিস্তলের গুলি।ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পরিবারের এক সদস্য জানান, চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখাতেই এই হামলা চালানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত