প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
খুলনায় সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
সংবাদ দিগন্ত ||
খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে পরিস্থিতি বিবেচনায় মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। একই সঙ্গে রোগীদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম বা বৈদ্যুতিক সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন, মধুমতি এক্সপ্রেসের ছাদে রক্তাক্ত মরদেহ, কুষ্টিয়ায় যুবকের মর্মান্তিক মৃত্যুআগুনের চেয়ে বেশি দেখা গেছে ঘন ধোঁয়া, এতে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অবস্থা নিয়ন্ত্রণে আনতে রোগী ও স্বজনদের জানালার কাচ ভেঙে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের ক্রেন ও মই ব্যবহার করে বিভিন্ন তলা থেকে রোগীদের নিরাপদে সরানো হয়।পরবর্তীতে অনেক রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ধোঁয়ার কারণে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত