প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
আয়কর রিটার্নে বড় পরিবর্তন, আগে দিলে ছাড় পরে জরিমানা
সংবাদ দিগন্ত ||
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন দেশের করদাতারা। তবে সময়ের ভিত্তিতে থাকছে কর ছাড় ও অতিরিক্ত অর্থ পরিশোধের নতুন ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।নতুন প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন। এ সময়ে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ কর ছাড় দেওয়া হবে।অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোনো বাড়তি কর ছাড় বা আরো পড়ুন , নতুন ব্যাংক অ্যাকাউন্টে লাগবে টিআইএন, বাজেটে ঘোষণাজরিমানা থাকবে না। অর্থাৎ, করদাতাদের শুধু নির্ধারিত কর পরিশোধ করলেই চলবে।তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত অর্থ গুনতে হবে। সেক্ষেত্রে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত দিতে হবে।আর এপ্রিল থেকে জুনের মধ্যে অর্থবছরের শেষ প্রান্তিকে রিটার্ন জমা দিলে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে। এ সময়ে করদাতাদের পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ গুনতে হবে।সরকার বলছে, করদাতাদের নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে উৎসাহিত করা এবং কর প্রশাসনকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতেই এ নতুন ব্যবস্থার প্রস্তাব আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত