প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না–সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই চীন সফর করবেন। এ সফর দুই দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতাকে আরও জোরদার করবে।অনুষ্ঠানে কায়সার কামাল বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, বিদ্যুৎ,আরও পড়ুন, বাজেটে করের চাপ, বাড়তে পারে সিগারেট-গাড়িসহ নানা পণ্যের দাম স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।ফোরামে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, যার মধ্যে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশের পক্ষ থেকে কায়সার কামাল বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে কৌশলগত সহযোগিতায় আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।এদিকে আসন্ন এই রাষ্ট্রীয় সফরকে দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত