প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৪,৪৩২ টাকা হ্রাস
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবী স্বর্ণের আন্তর্জাতিক বাজারমূল্য কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন , বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪.৭৩ বিলিয়ন ডলারেবাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় দাম পুনঃনির্ধারণ করা হয়।নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।বাজুস আরও জানিয়েছে, ক্রেতাদের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরিও যুক্ত হবে।স্বর্ণের দামে এই ধারাবাহিক ওঠানামা বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত