প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
বিশ্বশান্তির পতাকা হাতে বাংলাদেশ, জাতিসংঘ মিশনে গৌরবোজ্জ্বল ইতিহাসে সেনাবাহিনী
সংবাদ দিগন্ত ||
বিশ্বজুড়ে যুদ্ধবিধ্বস্ত ও অশান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে যুক্ত হয়ে বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম অবস্থানে রয়েছে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।বিশেষ করে কঙ্গো, মালি, সুদান ও সোমালিয়ার মতো ঝুঁকিপূর্ণ মিশনে বাংলাদেশ সেনারা সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।আরও পড়ুন, আজ সংসদে জাতীয় বাজেটর রাজস্ব আদায় ও বড় চ্যালেঞ্জ নিয়ে সংসদে যাচ্ছে সরকারসাবেক ও বর্তমান উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা জানান, কঙ্গোর মতো জটিল সংঘাতপূর্ণ এলাকায় বাংলাদেশের সেনারা শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের জীবন রক্ষা এবং স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তারা বলেন, ভাষাগত বাধা, কঠিন পরিবেশ ও সশস্ত্র গোষ্ঠীর হুমকির মধ্যেও বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।বিশ্ব শান্তির পতাকা হাতে বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত