প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
ডিএমপিতে বড় রদবদল: তিন যুগ্ম পুলিশ কমিশনারের নতুন দায়িত্ব
সংবাদ দিগন্ত ||
রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।১০ জুন পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে পদায়ন করা হয়েছে।একইসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিভাগ উত্তর বা ডিবি-উত্তরের প্রধান হিসেবে।আরও পড়ুন, নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির উদ্যোঅন্যদিকে বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্ব পালনকারী যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ নতুন দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।রাজধানীর গোয়েন্দা কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই প্রশাসনিক পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।আরও পড়ুন , রাজনৈতিক পরিচয় নয়, সব এলাকায় সমান উন্নয়ন: তারেক রহমান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত