প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
পুশ-ইনের প্রতিবাদে মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট
সংবাদ দিগন্ত ||
সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ বা ‘পুশ-ইন’-এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।জোট সূত্রে জানা গেছে, সীমান্তে পুশ-ইনের প্রতিবাদের পাশাপাশি সীমান্ত হত্যা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও কর্মসূচি দেওয়া হতে পারে।আরও পড়ুন, সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ জামায়াত আমিরেরবৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বিডিপির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজিসহ অন্যান্য নেতারা।তবে বৈঠকে খেলাফত আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রাজনৈতিক অঙ্গনে দলটির জোট ছাড়ার গুঞ্জনও রয়েছে।অন্যদিকে, বাংলাদেশ খেলাফত, এবি পার্টি এবং জাগপার প্রতিনিধিরা বৈঠকে না থাকলেও জামায়াতের ছায়া বাজেট উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় ইস্যুকে সামনে রেখে নতুন রাজনৈতিক কর্মসূচির দিকে এগোচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত