প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব
সংবাদ দিগন্ত ||
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বেঁচে আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন। তার মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া বৃষ্টি। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে।তবে খোঁজ নিয়ে জানা গেছে, তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।আরও পড়ুন, ফিরছেন প্রিয়াঙ্কা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় থেকেই বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।স্বজনরা জানিয়েছেন, গুজব ছড়ানো সম্পূর্ণ অযৌক্তিক এবং এতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এ ধরনের অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে ভক্তদের কাছ থেকে।সব মিলিয়ে অভিনেত্রীর মৃত্যু সংক্রান্ত খবরকে গুজব বলে নিশ্চিত করা হলেও তার স্বাস্থ্য পরিস্থিতি এখনো চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত