প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
ভুয়া গ্রেফতারের ক্ষুব্ধ মিমি
সংবাদ দিগন্ত ||
টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে জড়িয়ে ‘বনগাঁকাণ্ড’ নিয়ে সামাজিক মাধ্যমে চলমান গুজবের বিষয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তাকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব খবরকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী।সোমবার সংবাদমাধ্যমের উদ্দেশে পাঠানো এক আইনি বিবৃতিতে মিমি চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর বা চার্জশিট দাখিল হয়নি। এমনকি বর্তমানে তার নামে কোনো ফৌজদারি মামলা বা রেকর্ডও নেই।আরও পড়ুন, সমালোচনার মুখে নীহাতিনি অভিযোগ করেন, যাচাই ছাড়াই কিছু সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তথ্য ছড়িয়েছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে।মিমি আরও বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং তার দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভবিষ্যতে এমন ভুয়া তথ্য প্রচার হলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।তিনি সব সংবাদমাধ্যমকে অনুরোধ করেন, কোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে যাচাই করার জন্য, নচেৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই আইনি দায় ও ক্ষতিপূরণ বহন করতে হবে।এই ঘটনায় ‘বনগাঁকাণ্ড’ ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র হলেও অভিনেত্রী মিমি চক্রবর্তী স্পষ্টভাবে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত