প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
নড়াইলে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৫৯ বোতল ‘এস্কাফ’ জব্দসহ যুবক আটক
সংবাদ দিগন্ত ||
নড়াইল সদর উপজেলার হাতির বাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা একটি কার্টন সন্দেহজনক মনে হলে তা খুলে দেখা হয়। আরও পড়ুন, জয়পুরহাটের আক্কেলপুরে একদিনে তিনজনের মরদেহ উদ্ধারপরে কার্টনের ভেতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকেই শহিদ হোসেনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ‘এস্কাফ’ নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এ ধরনের মাদক পরিবহনের বিষয়ে নিয়মিত নজরদারি চলছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানে মাদক জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।আরও পড়ুন, আলমবিদিতর ইউনিয়ন পরিষদে উত্তেজনা: প্রশাসককে ঘিরে বিক্ষোভ, লাঞ্চিতের অভিযোগ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত