প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
ইরানের হুঁশিয়ারির পরই লেবাননে ফের ইসরায়েলি হামলা
সংবাদ দিগন্ত ||
দক্ষিণ লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের কড়া সতর্কবার্তার একদিনের মাথায় মঙ্গলবার উপকূলীয় শহর টায়ারের একটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক শহর টায়ারে এই হামলা চালানো হয়। এর আগে সোমবার একই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। পরে নিখোঁজদের খোঁজে অভিযান চালানোর সময় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টায়ার এলাকায় হিজবুল্লাহর ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আরো পড়ুন , বিয়েতে না গড়ালেই প্রতারণা নয় ঐতিহাসিক রায় ভারতের সুপ্রিম কোর্টেরথাকলে তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করবে। কারণ সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছিল।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনা অবস্থান করা পর্যন্ত তারা যুদ্ধবিরতি মানবে না।মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই টায়ার শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেন। তার দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে হামলা চালিয়েছে।বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ লেবাননে নতুন এই হামলা ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। একই সঙ্গে ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত