প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ও যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযান "কোয়ালিটি এরেস্ট"-এ গ্রেফতার হয়েছেন দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহনোয়াজ ভুইয়া।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলা রয়েছে। আখাউড়া থানার মামলা নম্বর ১৫/২৩৪,আরও পড়ুন , ক্ষতির তুলনায় সহায়তা অপ্রতুল"তবুও স্বস্তি পেলেন ৭৫০ কৃষক তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর এজাহারে তাকে ৪৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।আখাউড়া থানা অফিসার ইনর্চাজ জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত