প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
সীমান্তে সজাগ বিজিবি, ভারতের পুশইন নিয়ে দিল্লিকে একের পর এক চিঠি
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশে ভারতের কথিত ‘পুশইন’ চেষ্টার ঘটনায় দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নির্ধারিত প্রক্রিয়া বা মেকানিজম রয়েছে।তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিদেশে অবস্থান করলে যাচাই-বাছাই শেষে তাকে ফেরত আনার একটি নিয়ম রয়েছে। একইভাবে ভারতে থাকা বাংলাদেশি বা বাংলাদেশে থাকা ভারতীয় অবৈধ নাগরিকদের ক্ষেত্রেও বিদ্যমান কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।তবে এই প্রক্রিয়া অনুসরণ না করে ‘পুশইন’ বা সীমান্ত আরো পড়ুন , ভুয়া কমিটি ও ভুয়া পেজ নিয়ে বিএনপির সতর্কবার্তাদিয়ে জোরপূর্বক লোক ঢুকিয়ে দেওয়ার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি জানান, সীমান্তে এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই দিল্লিকে একাধিক কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই এ ধরনের অনুপ্রবেশ অনুমোদন করা হচ্ছে না।তিনি জানান, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইতোমধ্যে ভারতের চেন্নাই থেকে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।একইসঙ্গে ভারত সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যথায় এটি বাংলাদেশ–ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত