প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
ঝড়ের হুঁশিয়ারি, ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা
সংবাদ দিগন্ত ||
ঢাকাসহ দেশের অন্তত ১১টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে রয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস বলছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন , দেশীয় ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৫ টাকা ৬৭ পয়সাএ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এমন অস্থির আবহাওয়া তৈরি হতে পারে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে খোলা স্থানে অবস্থান না করার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।আরও পড়ুন , সংসদে আবেগঘন মুহূর্ত: শোক প্রস্তাবে তোফায়েলসহ ১৬ জনের নাম
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত