প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, ৩০ বছর ধরে জমি দখলের অভিযোগ
মো. ইনতাজ হোসেন, বান্দরবান ||
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের লাচ্ছাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সালেহা বেগম ও তার পরিবার। তাদের দাবি, প্রায় ৩০ বছর ধরে মিজান, ইব্রাহিম গংসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাদের জমি দখল করে ভোগদখল করে আসছেন। শুধু তাই নয়, প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি, হামলার চেষ্টা এবং বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অপচেষ্টার মতো গুরুতর ঘটনাও ঘটেছে।শনিবার (৬ জুন) লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সালেহা বেগম বলেন, “আমরা কারও জমি চাই না, শুধু আমাদের ন্যায্য জমিটুকু বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু বছরের পর বছর ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জমির সীমানা নির্ধারণ ও প্রকৃত হিস্যা বুঝিয়ে না দিয়ে অভিযুক্তরা পুরো জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।আরও পড়ুন, মির্জাপুরে মুদি দোকানে অভিযান, ৩৯০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তারসালেহা বেগম বলেন এ বিষয়ে লামা থানায় এজাহার দায়ের করা হয়েছে। সালেহা বেগমের স্বামী মনোয়ার আলম বাদশা অভিযোগ করেন, তাকে একাধিকবার ছুরি ও চাপাতি নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। যখন কোনোভাবেই পরিবারটিকে দমিয়ে রাখা সম্ভব হয়নি, তখন তাদের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে তারা প্রাণে বেঁচে গেলেও এখনও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।ভুক্তভোগী পরিবার বলছে, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় আরও ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে।এদিকে অভিযোগের বিষয়ে মিজান, ইব্রাহিমসহ অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। কোনো প্রশ্নের জবাব না দিয়ে উল্টো “যা পারেন লিখেন” বলে বিষয়টি এড়িয়ে যান তারা।সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, জমির সঠিক পরিমাপ, দখলমুক্তকরণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত