প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।তেজগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।আরও পড়ুন, বৃষ্টি-বজ্রপাতে ভিজবে দেশ, ৫ দিনের পূর্বাভাসে স্বস্তির বার্তাবৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের বিষয়েও ঐকমত্য হয়।বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত