প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ট্রাক, নিহত ইটভাটার ম্যানেজার
সংবাদ দিগন্ত ||
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ইটভাটার ম্যানেজার। শনিবার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন, বয়স ৩৮ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরিফপুর এলাকার একটি ইটভাটা থেকে কাজ শেষে ট্রাকে করে ফিরছিলেন আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। পথে সুজানগর এলাকায় পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।আরও পড়ুন , পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিতদুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ার হোসেন। দুর্ঘটনার পর চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যান।খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও চালকের অবস্থান জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত