প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সংবাদ দিগন্ত ||
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।আরও পড়ুন, রাজধানীতে স্বস্তির আবহাওয়া, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।আরও পড়ুন, গুলশানে স্পার আড়ালে ‘অন্ধকার বাণিজ্য’ পুলিশের অভিযানে ২৮ জন গ্রেফতার
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত