প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
শরীরের সব রক্ত দিলেও বাঁচাতে পারলাম না’ ডেঙ্গুতে শিশুমৃত্যুতে বাবার কান্না
সংবাদ দিগন্ত ||
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিশু তাইবা। চিকিৎসকদের দাবি, এটি চলতি মৌসুমে হাসপাতালটির প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু।তবে শিশুটির মৃত্যুকে ঘিরে উঠেছে চিকিৎসা নিয়ে প্রশ্ন। তাইবার বাবা জাহিদুল ইসলামের অভিযোগ, উন্নত চিকিৎসার আশায় মেয়েকে রাজশাহী মেডিকেলে আনা হলেও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।হামের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়ে তাইবা। জ্বর ও শারীরিক জটিলতা বাড়তে থাকলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রক্ত আরো পড়ুন , বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের আগ্রহ, সহযোগিতা জোরদারের ইঙ্গিতপরীক্ষায় শিশুটির শরীরে ডেঙ্গু শনাক্ত হয় এবং আইসিইউতে চিকিৎসা শুরু হয়।হাসপাতাল সূত্র জানায়, কিছুটা সুস্থ হওয়ায় শিশুটিকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানেই হঠাৎ অবস্থার অবনতি ঘটে। পরে আবার আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শরীরের সব রক্ত দিলেও মেয়েকে বাঁচাতে চাইছিলাম। রাতভর রক্তের জন্য দৌড়েছি, তবু আমার একমাত্র সন্তানকে বাঁচাতে পারলাম না।’অন্যদিকে হাসপাতালের আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, শিশুটির ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। পরে নেগেটিভ হলেও হঠাৎ অবস্থার অবনতি ঘটে।শিশুটির মৃত্যুতে হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত