প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, উদ্ধার ২
সংবাদ দিগন্ত ||
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। শুধু চালক ও তার সহকারী বাসে অবস্থান করছিলেন।স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।আরও পড়ুন, ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই: জনতার হাতে ধরা কিশোর গ্যাং নেতাবিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,“সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ৭ নম্বর পন্টুন এলাকা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন,“বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি সরেজমিনে দেখছি।”আরও পড়ুন , দুই গ্রামের সংঘর্ষে ৬ ঘণ্টা অচল রেলপথ, মধ্যরাতে স্বাভাবিক ট্রেন চলাচল
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত