প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
সচিবালয়ে ‘রেড টেলিফোন’ লাইনের তার চুরি, সিটিটিসির জালে ২ জন
সংবাদ দিগন্ত ||
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে এবার ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পর্শকাতর ‘লাল টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট—সিটিটিসি।ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, গ্রেফতার হওয়া দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি চোরাই তামার তার। এ ঘটনায় চুরি হওয়া তার কেনাবেচার সঙ্গে জড়িত এক ভাঙারি ব্যবসায়ীও গ্রেফতার হয়েছেন।পুলিশ জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘রেড টেলিফোন’ সংযোগের তার চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আরো পড়ুন , তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বার্তা, আগামী ৫ দিন বাড়বে বৃষ্টিপরে বিটিসিএল শাহবাগ থানায় মামলা দায়ের করলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে চকবাজারের হোসনি দালান এলাকায় একটি গুদাম থেকে উদ্ধার করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার।প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শুধু এই ঘটনা নয়—সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সিটিটিসি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত