প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
ফোর্বসের তালিকায় হানিয়া
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি বড় অর্জন পেয়েছেন। মর্যাদাপূর্ণ ফোর্বস ৩০ অনূর্ধ্ব-৩০ এশিয়া ২০২৬ তালিকায় বিনোদন ও ক্রীড়া ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।২০১৬ সালে রূপালি পর্দায় অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে জনপ্রিয়তা অর্জন করে আসছেন হানিয়া আমির। বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসরণ করা নারী তারকাদের একজন, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২ কোটিরও বেশি।ফোর্বস জানিয়েছে, জনপ্রিয় নাটকে শক্তিশালী অভিনয় এবং আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর সক্ষমতাই তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।আরও পড়ুন , রুনার প্রশ্নশুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রচারণামূলক কাজেও সক্রিয় ভূমিকার কারণে তার প্রভাব আরও বিস্তৃত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।এছাড়া জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে তার ভূমিকার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছে ফোর্বস।বর্তমানে তিনি নেটফ্লিক্সের আসন্ন সিরিজ “জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো”-তে অভিনয়ের মাধ্যমে আরও আন্তর্জাতিক দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।নিজের এই অর্জনকে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করেছেন এই তারকা।আরও পড়ুন , কিছু রাত নিঃশব্দেই বদলে দেয়
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত