প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, মুখোমুখি বিএনপি-জামায়াত
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার হোমনায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।সোমবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিএনপি নেতা হেলাল উদ্দিন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি কার্যালয়ের সামনে জামায়াতের একটি সাংগঠনিক সভা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।আরও পড়ুন , জয়পুরহাটে বজ্রপাতে কৃষক ও গৃহবধূসহ দুইজনের মৃত্যুবিএনপির অভিযোগ, জামায়াত নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে। তবে জামায়াত এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিএনপি কার্যালয়ের সামনে সভা আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন দাবি করেন, হামলা ও ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। কেবল একটি সভাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।হোমনা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন ,সোনারগাঁয়ে মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত