প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
ঈদের ছুটিতে বড় ঘটনা কেটে ফেলা হলো গুরুত্বপূর্ণ কপার ক্যাবল
সংবাদ দিগন্ত ||
ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেই রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ‘রেড টেলিফোন’ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এর পেছনে রয়েছে কপার ক্যাবল কেটে ফেলার ঘটনা—যা নিয়ে শুরু হয়েছে তদন্ত।জানা গেছে, ঈদুল আজহার সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার সচিবালয় খুললে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান, গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে কয়েক ঘণ্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড—বিটিসিএল।এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি দায়ের করেছেন।জিডির তথ্য অনুযায়ী, সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবন থেকে নতুন এক নম্বর ভবন পর্যন্ত স্থাপিত গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কপার ক্যাবল দুর্বৃত্তরা কেটে ফেলে। এই ক্যাবলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরের আরো পড়ুন , ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের‘রেড টেলিফোন’ সংযোগ সচল রাখা হতো।ঘটনার পর থেকেই এটি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে দেখা দিয়েছে উদ্বেগ। কারণ, ‘রেড টেলিফোন’ সাধারণত উচ্চপর্যায়ের জরুরি ও সংবেদনশীল সরকারি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগও ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে।এখন প্রশ্ন উঠছে— এটি কি নিছক নাশকতা, নাকি পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অচল করার চেষ্টা? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই উত্তর মিলছে না। তবে সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত