প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
কসবায় চেকপোস্টে পুলিশের সিএনজিকে এনা পরিবহনের বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত
মোঃ শরীফুল ইসলা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সিএনজিকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ৪ পুলিশ সদস্য আহত হন।পুলিশ সূত্রে জানা যায়, ০৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এর ডিউটি চলাকালে এনা পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৩৯১৭) সিএনজির বাম পাশের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়।এ ঘটনায় ডিউটি পার্টিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এসআই সিরাজুল মনির, এমদাদুল হকসহ মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন।পরে আহতদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।ঘটনার পর এনা পরিবহনের বাসটি থানায় আটক করা হয়েছে। তবে বাসটির সুপারভাইজার, চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত