প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
৩ দিন নিখোঁজের পর পাটক্ষেতে যুবকের মরদেহ , তদন্তে নেমেছে পুলিশ
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিনদিন ধরে নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া দক্ষিণ গ্রামের দীঘিরপাড় এলাকার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত তৌহিদ মিয়া স্থানীয় কাইয়ুম মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।আরও পড়ুন , মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা: ঢাকার মিরপুর থেকে গ্রেফতার প্রধান অভিযুক্তবুধবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক পাটক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তৌহিদকে শনাক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত