প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
দিল্লির পাঁচতলা হোটেলে আগুন, নিহত ২০; আহত বহু
সংবাদ দিগন্ত ||
ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার সকালে মালব্য নগর এলাকার মাইকাশা ইন হোটেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।জানা গেছে, হোটেলটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। পাঁচতলা এই ভবনে প্রায় ২৫টি কক্ষ ছিল। অধিকাংশ অতিথিই ছিলেন বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।আরও পড়ুন, প্রশাসনিক দক্ষতা বাড়াতে চীন সফর, আলোচনায় প্রতিনিধি দল আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জানালা দিয়ে নিচে লাফ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ভয়াবহ দৃশ্য দেখা গেছে।হোটেলের নিচতলার রেস্তোরাঁয় কর্মরত এক শেফ জানিয়েছেন, বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত আগুন পুরো ভবন গ্রাস করে নেয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।দিল্লির এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত