প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
রুনার প্রশ্ন
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিতকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিতের ঘটনায়।গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।আয়োজক ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।তবে কওমি শিক্ষার্থীদের একটি অংশ সামাজিক মাধ্যমে আপত্তি জানালে এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন প্রদর্শনী স্থগিত করে।আরও পড়ুন , কিছু রাত নিঃশব্দেই বদলে দেয়এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুনা খান।এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন—সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া একটি সিনেমা কি দেশের যেকোনো জায়গায় প্রদর্শন করার অধিকার রাখে না?তিনি আরও লেখেন, দর্শকেরও অধিকার আছে কোন সিনেমা দেখবেন বা না দেখবেন।এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে শিল্পের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত