প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থানে স্বাভাবিক পরিস্থিতি
সংবাদ দিগন্ত ||
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সীমান্তের শূন্যরেখা থেকে শতাধিক ব্যক্তিকে সরিয়ে নিয়েছে বিএসএফ।তিন দিনের উত্তেজনার পর স্বস্তি ফিরেছে বেনাপোল সীমান্তে।বুধবার সকালে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।এর পরপরই অতিরিক্ত মোতায়েন করা সদস্যদের প্রত্যাহার করে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বর্তমানে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।সূত্র জানায়, গত রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় ট্রাকে করে শতাধিক ব্যক্তিকে এনে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করানো হয়।আরও পড়ুন , সিলেট রেলস্টেশনে ভবঘুরে শিশুকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।তবে ওই ব্যক্তিদের বাংলাদেশি হওয়ার কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি বিএসএফ।এ অবস্থায় বিজিবি স্পষ্ট জানিয়ে দেয়, নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পুশইনের প্রচেষ্টা সফল হয়নি।বিজিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে কাউকে ফেরত পাঠানো হলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জোরপূর্বক অনুপ্রবেশের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।আরও পড়ুন , দেবিদ্বার হাসপাতালে হঠাৎ এমপি হাসনাতের অভিযান, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত