প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২৩
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে অন্তত ২৩ জন আহত হন।সোমবার ভোর থেকেই ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর সদস্যরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ প্রত্যাহার এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান।সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বলপ্রয়োগ করে। অন্যদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও পড়ুন , তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ধানমণ্ডিতে আটক কয়েকজন এদিকে আন্দোলনের কারণে ইসলামী ব্যাংকের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। পরে অনলাইনে সভা আয়োজনের চেষ্টা হলেও তা সম্পন্ন করা যায়নি।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রাস্তার আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যাংক কোনো রাজনৈতিক দলের হতে পারে না এবং নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আইন অনুযায়ীই নেওয়া হয়েছে।অন্যদিকে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা গ্রাহকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।আর ও পড়ুন , জেনেভা ক্যাম্পে ৪ ঘণ্টার যৌথ অভিযান, মাদক সংশ্লিষ্ট অভিযোগে আটক ১৬
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত