প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
চট্টগ্রামের হালিশহরের বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নগরীর আই ব্লক এলাকায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আরও পড়ুন , নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী-ছেলেকে কুপিয়ে জখমএ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সকালেই আগুনের সূত্রপাত হয় এবং পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত