প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
পল্লবীর রামিসা হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিলেন বাবা আদালতে কান্নায় ভেঙে পড়লেন
সংবাদ দিগন্ত ||
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন নিহত শিশুটির বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে অসুস্থবোধ করলে আদালত তাকে বসার জন্য চেয়ার দেন।আরও পড়ুন , ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে ব্যস্ততা ফাঁকা ঢাকা আবার ও বাড়ছে যানবাহনের চাপসাক্ষ্যে তিনি ঘটনার দিনের বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, সকালে অফিসে বের হওয়ার পর স্ত্রী ফোন করে দ্রুত বাসায় ফিরতে বলেন। বাসায় ফিরে তিনি দেখেন ফ্ল্যাটের সামনে ভিড় এবং পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।তিনি আরও বলেন, ভেতরে প্রবেশ করে টয়লেটের সামনে রক্ত দেখতে পান এবং ঘটনার আগে তিনি কোনো আসামিকেই চিনতেন না।সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। পরে আদালত পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু করে।আরও পড়ুন , হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, সৌদিতে মৃত্যু ৪২ বাংলাদেশির
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত