প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
তালাবদ্ধ ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম এ মান্নান। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখে বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলায় ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৮টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৯৬টি স্যাটেলাইট ক্লিনিক এবং ৪০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিনোদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রোজিনা আক্তার একই সঙ্গে ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব পালন করছেন। আরও পড়ুন, কসবা অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযানতিনি প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন।এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে মো. অলি উল্লাহ কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে স্যাকমো (এসএসিএমও) ও ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে। কেন্দ্রটির অধীনে পরিবার কল্যাণ সহকারীর পাঁচটি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “মাসের প্রথম দিনে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে উপস্থিত থাকার নিয়ম রয়েছে। এ কারণে তারা কার্যালয়ে ছিলেন।”ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, “নবীনগরে আমাদের জনবলের তীব্র সংকট রয়েছে। এমপি যে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন সেখানে বর্তমানে কতজন জনবল রয়েছে, তা এই মুহূর্তে আমার জানা নেই। তবে দীর্ঘদিন ধরে কেন্দ্রটির কার্যক্রম সীমিত অবস্থায় চলছে।”এ বিষয়ে সংসদ সদস্য এম এ মান্নান বলেন, “স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, কক্সবাজারে এক পর্যটকের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পর
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত