প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপির
সংবাদ দিগন্ত ||
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩শনিবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এতে নেতৃত্ব দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার। কর্মসূচিতে সহস্রাধিক দুঃস্থ, শ্রমজীবী ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমেরঅনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে। আরও পড়ুন, চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক: রিজভীএ সময় নেতাকর্মীরা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত