প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
ঈদুল আজহায় রাজধানীর বিনোদন স্পটগুলো থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
সংবাদ দিগন্ত ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র এবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। ঈদের ছুটিতে ঢাকায় থাকা মানুষজন যাতে আনন্দঘন সময় কাটাতে পারেন, সে জন্য সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটিরাজধানীর রমনা পার্ক, হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে ঈদে ঘুরতে বের হবেন বলে ধারণা করা হচ্ছে হাজারো মানুষ। একই সঙ্গে মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ি, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে থাকবে দর্শনার্থীদের ভিড়।মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। ঈদের সময় সম্ভাব্য ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ নির্বিঘ্ন করতে অতিরিক্ত বুথ ও একাধিক প্রবেশ লাইন রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় প্রতিদিন প্রায় এক থেকে দেড় লাখ দর্শনার্থীর সমাগম হতে পারে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।আরও পড়ুন, ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণঅন্যদিকে শ্যামলী শিশুমেলা ঈদের প্রথম সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। শিশু ও পরিবার নিয়ে বিনোদনের জন্য সেখানে থাকবে ৪০টির মতো রাইড। প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হাতিরঝিলেও থাকবে বিশেষ আয়োজন। চক্রাকার বাস ও ওয়াটার বাস সার্ভিসের মাধ্যমে দর্শনার্থীরা পুরো এলাকা ঘুরে দেখার সুযোগ পাবেন।আরও পড়ুন, ঈদের দিনে রামিসার পরিবারের পাশে রিজভীলালবাগ কেল্লা, আহসান মঞ্জিলসহ ঐতিহাসিক স্থানগুলোও ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সব মিলিয়ে ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় পরিবার-পরিজন নিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে জমে উঠবে উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত