প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
বিরল নয়, তবু আলোচনায় অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
সংবাদ দিগন্ত ||
কোরবানির ঈদকে ঘিরে এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজধানীর পশুর হাট ও জাতীয় চিড়িয়াখানা পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি অ্যালবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা এই মহিষটি তার চুলের বিশেষ বিন্যাস ও গোলাপি-সাদা গায়ের রঙের কারণে নজর কাড়ে সাধারণ মানুষের।আরও পড়ুন, যমুনা সেতুতে ঈদযাত্রায় ৪ দিনে প্রায় ১৪ কোটি টাকা টোল আদায়খামার কর্তৃপক্ষ জানায়, মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এটি ব্যাপক ভাইরাল হয়ে যায়। ঈদের আগে মে মাসজুড়ে খামারটিতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়, যেখানে অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন। ঈদের আগে মহিষটি বিক্রি করা হয় কেরানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে। পরে এটি স্থান পায় ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয় এই মহিষটি।আরও পড়ুন, ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়তবে প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা বলছেন, অ্যালবিনো মহিষকে ‘অত্যন্ত বিরল’ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে দেশে দীর্ঘদিন ধরেই এমন মহিষ পালন করা হচ্ছে। তাদের মতে, এটি কোনো নতুন প্রজাতি নয়, বরং একটি জেনেটিক বৈশিষ্ট্য, যেখানে মেলানিনের ঘাটতির কারণে পশুর রঙ সাদা বা গোলাপি হয়ে থাকে।আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষপ্রাণিসম্পদ অধিদপ্তরের একাংশ অবশ্য বলছে, এই ধরনের বৈশিষ্ট্য খুব কম দেখা যায়, যা জনসাধারণের কৌতূহল বাড়িয়েছে। বর্তমানে মহিষটি জাতীয় চিড়িয়াখানায় বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও ভাইরাল কনটেন্টের কারণে একটি সাধারণ বৈশিষ্ট্যও জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত