প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
ঈদের আদর্শে ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সংবাদ দিগন্ত ||
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।আরও পড়ুন, দেশের ৭৪ কারাগারে ৮২ হাজার বন্দির ঈদ উদযাপনরাষ্ট্রপতি বলেন, ঈদের মূল শিক্ষা হলো বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয় সাম্য—এই মূল্যবোধকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। একইসঙ্গে এটি বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে ত্যাগ করার এক চিরন্তন আহ্বান।আরও পড়ুন, ঈদের দিনে ঢাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনারাষ্ট্রপতি ধনী ও সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানান, তারা যেন দরিদ্র, অভাবগ্রস্ত, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেন। এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান।আরও পড়ুন, আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা হবে জাতীয় চিড়িয়াখানায়পরে বঙ্গভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।আরও পড়ুন, প্রবাসের ঈদে আনন্দ-বেদনার মিশেলঅনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিচারপতি, সাংবাদিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন। পাশাপাশি উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি এবং পরে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত