প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
গুণীজনের সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট পেলেন কবি ও কথাসাহ্যিতিক টি এম মনোয়ার হোসেন
সংবাদ দিগন্ত: , পলাশবাড়ী, গাইবান্ধা প্রতিনিধিঃ ||
রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি- ২০২৬ উপলক্ষে গুণীজনের সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট পেলেন গাইবান্ধার কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেন। আরও পড়ুন, মানিকগঞ্জে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে আগুন, মহাসড়কে আতঙ্কশনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স হলরুমে পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে গাইবান্ধার কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনকে গুণীজন সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি। আরও পড়ুন, টিকটক ভিডিও বানাতে গিয়ে আগুন, মুহূর্তে ছাই একটি পরিবারের স্বপ্নএসময় রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী, দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু, নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা, গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা, ঘরমুখো মানুষের ঢলউল্লেখ্য; গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান কবি টিএম মনোয়ার হোসেন। তিনি পঞ্চগড় জেলা প্রশাসন পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৮টি একক গ্রন্থ, ২০টি নাটক ছাড়াও আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০টিরও বেশি গান রচনা করেছেন। লেখার পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে গানও লিখছেন। এরআগেও দেশের বিভিন্ন জেলা থেকে কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনকে গুণীজন সংবর্ধনায় ১০টি ক্রেস্ট দেয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত