প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
নাজিফা তুষির নতুন চমক
সংবাদ দিগন্ত ||
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এবার অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন দর্শকের সামনে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘রইদ’, যেখানে তিনি প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন।মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমায় তুষি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামের গানটি গেয়েছেন।গানটি নিয়ে তিনি বলেন, অভিনয়ের মানুষ হলেও গান সবসময় তার ভেতরের ভালোবাসার জায়গা ছিল। প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা তার জন্য বিশেষ এবং একই সঙ্গে কিছুটা নার্ভাসও ছিল।আরও পড়ুন , ‘রক্তছায়া’ পেল অ্যাকোলেড ফিল্ম কম্পিটিশনে সম্মাননাসম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের একটি কনসার্টে গানটি পরিবেশন করে তিনি দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পান।সিনেমাটির অন্যান্য গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ এবং ‘রহে না’।‘রইদ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের আশপাশের জীবনকে ঘিরে, যেখানে আদম-হাওয়ার আদি গল্পের ছায়া তুলে ধরা হয়েছে।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ একাধিক গুণী অভিনয়শিল্পী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত