প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
৭২ ঘণ্টা বিদ্যুৎহীন মাদারগঞ্জ সামান্য ঝড়-বৃষ্টির অজুহাতে
সংবাদ দিগন্ত ||
মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চরম ভোগান্তি ও লোকাল সার্ভিস গ্রাহকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে!মাদারগঞ্জের বিদ্যুৎ গ্রাহকরা আজ এক চরম অব্যবস্থাপনার শিকার। একদিকে নিয়মের কড়াকড়ি, অন্যদিকে সেবার নামে শূন্য—এই নিয়েই চলছে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম।গ্রাহক হিসেবে আমাদের যে সমস্ত চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে , গ্রাহকরা বলেন জরুরি নম্বর যেন শুধু কাগজে-কলমে বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে যে জরুরি গুরুত্বপূর্ণ নম্বরটি দেওয়া থাকে, বিপদের সময় বা যেকোনো প্রয়োজনে সেখানে ফোন দিলে অধিকাংশ সময়ই তা "বন্ধ" অথবা "ব্যস্ত" দেখায়। যেকোনো দুর্যোগে এই নম্বরে যোগাযোগ করা মানেই এক প্রকার অসম্ভব ব্যাপার।৭২ ঘণ্টা বিদ্যুৎহীন মাদারগঞ্জ সামান্য ঝড়-বৃষ্টির অজুহাতে মাদারগঞ্জে একটানা ২ থেকে ৩ দিন (৭২ ঘণ্টা) বিদুৎ নাই |আরও পড়ুন চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির স্বীকারোক্তি, দ্রুত চার্জশিটের নির্দেশ বালিজুড়ি বাজারে কিছু এলাকায় বিদুৎ আসলেও তা যাওয়া আসার মাঝেই আছে | একটি উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা দিনের পর দিন এভাবে অচল হয়ে থাকা কোনো সাধারণ বিষয় নয়। গ্রাহকরা আরো বলেন টাকা আদায়ে শতভাগ তৎপরতা বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিলেই দেখা যায়—ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া সহ নানা রকমের বাড়তি খরচের হিসাব। এগুলো নিতে তারা এক ফোঁটাও ছাড় দেয় না।লাইন কাটার বেলায় কঠোর নিয়ম সামান্য দুই থেকে তিন মাসের কারেন্ট বিল বাকি পড়লেই কোনো কথা ছাড়া এসে লাইন কেটে দেওয়া হয়। টাকা আদায়ে তাদের যে গতি, সেবার বেলায় তার এক শতাংশও দেখা যায় না।আরও পড়ুন , রামিসা হত্যায় দেশজুড়ে ক্ষোভ, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ-অবরোধ ও মানববন্ধনসেবার মান একদম খারাপ অবস্থা সব মিলিয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সার্ভিসের মান অত্যন্ত নিম্নমানের |গ্রাহকদের দাবি ও বিকল্পের সন্ধানজরুরি নম্বর যদি বন্ধই থাকে, তবে গ্রাহকরা বিপদে কার সাথে যোগাযোগ করবে? কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই বন্ধ নম্বরের বিকল্প সচল ও সার্বক্ষণিক চালু থাকে এমন কোনো হটলাইন নাম্বারের ব্যবস্থা করা একই সাথে সেবার মান উন্নত করে গ্রাহকদের এই হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক। ভুক্তভোগী অনেকের দাবি আমরা নিয়মিত বিল ও চার্জ পরিশোধ করি, তাই আমাদের মানসম্মত বিদ্যুৎ ও ২৪ ঘণ্টা সচল গ্রাহকসেবা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে এই সার্ভিস বন্ধ করে গ্রাহকসেবা নিশ্চিত করুন|
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত