প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
রামিসা হত্যায় দেশজুড়ে ক্ষোভ, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ-অবরোধ ও মানববন্ধন
সংবাদ দিগন্ত ||
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।রামিসা হত্যার ঘটনায় পল্লবীতে তার বাসার সামনে চতুর্থ দিনের মতো জনতার ঢল নামে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেখানে জড়ো হয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।মিরপুর-১০ গোলচত্বরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। একইভাবে কালশী সড়কেও কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীদের একটাই দাবি—ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।আরও পড়ুন , উত্তরায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে ফের গুলি এদিকে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সিআইডির ডিএনএ রিপোর্ট পাওয়ার পর রোববারের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়ার চেষ্টা চলছে। প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল বলেও জানিয়েছে পুলিশ।শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা। নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা আসামিপক্ষকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিতে তারা রামিসার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে।আরও পড়ুন , ত্বকী হত্যার ১৩ বছরেও বিচার না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত