প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
পাঁচবিবি সান্তাগুড়নী স্কুল মাঠে ওয়াল্ড ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা, , জয়পুরহাট, পাঁচবিবি প্রতিনিধি: ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সান্তাগুড়নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াল্ড ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যাল ফুটবল কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টায়।আরও পড়ুন, সিলেটে ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত,পরে শিশুকে জিম্মিটুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— সান্তা রেপটরস, দোলপাড়া টাইগার্স, চাটখুর ওয়ারিয়ার্স এবং ফতেপুর ফাইটার্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক তৌহিদ, কামদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ওবাইদুল হক আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনি, হাম্মদ মেম্বার এবং যুব নেতা আতিকুর রহমান আতিক।আরও পড়ুন, শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধনবক্তারা বলেন, মাদকে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধেআয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত